দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞা উপজেলায় ডাকাতদের হামলায় মমতাজ বেগম ফারুল (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহীগুনি চেরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঐই বাড়ির প্রবাসী আতাউর রহমানের স্ত্রী।
নিহতের আত্মীয় জিয়া উদ্দিন সোহাগ জানান, ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে টাকা ও স্বর্ণলঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ সময় ঘরে কেউ ছিল না। মমতাজ বেগম ফারুল একা ছিলেন। ডাকাতদের বাঁধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ এখনও বলা যাচ্ছে না। তবে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরএ