দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিয়াল থেকে একটি শকুনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া শকুনের ওজন আনুমানিক ৭-৮ কেজি বলে জানা গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল গ্রামের নুর হাদিসের নতুন বাড়ির পেছনের বাগানে একটি শিয়াল শকুনটিকে আক্রমণ করলে এটি দুর্বল হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে ওই বাড়ির যুবক শহিদুল ইসলাম ও মো. রাকিব তাদের বাড়িতে নিয়ে আসেন। পরে এটিকে চিকিৎসা ও খাবার দেন তারা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজুকে খবর দেওয়া হলে তিনি এসে শকুনটি নিয়ে যান।
উদ্ধারকারী যুবক শহিদুল ইসলাম বলেন, শকুনটি খুব অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছে। আমরা খাবার ও চিকিৎসা দিয়েছি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু বলেন, আমরা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে এটির শারীরিক অবস্থা খুব নাজুক। উন্নত চিকিৎসা প্রয়োজন। এটি খাবারও খাচ্ছে না। নড়াচড়াও কম। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগকে জানিয়ছি। তবে তারা এখনও আসেনি।
এ বিষয়ে চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, আমরা জেনেছি শকুনটি বর্তমানে সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে রয়েছে। আমরা গিয়ে সেটিকে নিয়ে আসব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জেবি