দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) দুপুরের দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর একটি অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
সিংগাইরে অবরোধের সমর্থনে মিছিল শেষে মানিকগঞ্জ আসার পথে র্যাব জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিবকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে র্যাব-৪ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, ২৮ অক্টোবর নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে গ্রেপ্তারে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ছাত্রদল নেতৃবৃন্দের এ গ্রেপ্তার সম্পূর্ণ অমানবিক। তিনি অনতিবিলম্বে তাদের মুক্তি দাবি করে আরও বলেন, নির্যাতন করে গণতন্ত্রের আন্দোলনকে থামানো যাবে না। সরকারের পতন যখন সময়ের ব্যাপার মাত্র তখনই তাদের নির্যাতনের মাত্রা চরমে উঠেছে। এই পদলেহী নির্বাচন কমিশন যদি তফসিল বাতিল না করে তবে আগামীর যাবতীয় কর্মকাণ্ডের দায় তাদের ও তাদের প্রভূ এই স্বৈরাচারী সরকারকেই নিতে হবে।
জেবি