দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ডেইল পাড়া এলাকায় জেলে মো. আলমের বাড়ির আঙিনায় হঠাৎ গাছ থেকে এসে পড়ে বিরল প্রজাতির একটি শকুন। প্রথমে ভয় পেলেও পরে আলম শকুনটিকে নিরাপদে সংরক্ষণ করেন এবং বনবিভাগকে খবর দেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাত আটটার দিকে বনবিভাগ শকুনটি উদ্ধার করে।
মো. আলম জানান, শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত ছিল। হয়তো ক্ষুধার্ত থাকার কারণে অসুস্থ হয়ে বাড়ির আঙিনায় এসে পড়ে।
টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান জানান, শকুনটি দল হারা হয়ে টেকনাফ উপকূলীয় ইউনিয়ন শাহপরীর দ্বীপ আলম নামের এক জেলের বাড়িতে অবস্থান করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি বর্তমানে সুস্থ রয়েছে এবং ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
শকুনটি হিমালয়ান প্রজাতি বলে ধারণা করছেন বনবিভাগের এই কর্মকর্তা।
জেবি