দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে সরকার পতনের এক দফা দাবি আদায়ে অবরোধের সমর্থনে পিকেটিংয়ের সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করেছে বিএনপি কর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করেছে। তবে আটকদের নাম জানা যায়নি। এদিকে তাদের ইটের আঘাতে সানী নামের এক ট্রাকচালক ও মাসুদ নামের এক লেগুনাচালক আহত হয়েছেন। তাদের মধ্যে মাসুদ রানা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎই বিএনপি নেতাকর্মীরা নিমতলা বাসস্ট্যান্ড থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে পিকেটিং শুরু করে। সে সময় তারা ট্রাক ও লেগুনা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তখন তাদের ছোঁড়া ইটের আঘাতে দুটি ট্রাক ও একটি লেগুনার গ্লাস ও অন্যান্য অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এক ট্রাকচালক ও একজন লেগুনাচালক আহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে ঘটনাস্থলে একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করেছে। ঘটনার পর থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি