দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাটাখালী নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো. কাউসার হাওলাদারের স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৫০) ও মো. রুস্তম আলীর ছেলে মোহাম্মদ ইমন হোসেন রাজু।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি