দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এমপি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ স্বশরীরে হাজির হয়ে তারা পৃথকভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত জবাব দিয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর চৌকি আদালতে স্বশরীরে হাজির হয়ে তারা এ জবাব দেন। শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. সোহেল রানা লিখিত জবাব আমলে নিয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শোকজপ্রাপ্ত নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস নির্ধারিত সময়ের আগেই আদালতে স্বশরীরে হাজির হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত জবাব দিয়েছেন।
সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. সোহেল রানা তাদের লিখিত জবাব আমলে নিয়েছেন। তাদের জবাব যাচাই-বাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ৬ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসকে নির্বাচন অসুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. সোহেল রানা স্বাক্ষরিত দুটি কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ লঙ্ঘন প্রসঙ্গ উল্লেখ করে ১১ ডিসেম্বর সোমবার বেলা ১২টার মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে সিনিয়র সহকারী জজ আদালত কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দেন।
ওই নোটিশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস দুই প্রার্থীর হাতে পাওয়ার পর এদিন নির্ধারিত সময়ের আগেই তারা স্বশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানার কাছে তাদের লিখিত জবাব দেন।
জেবি