দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
হঠাৎ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর। কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জেডএ/এম