দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার গাবতলীতে গোপনে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে গাবতলী পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের আব্দুল মমিন (২১) ও রুস্তম আলী (২২)।
এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রবাসীর স্ত্রী পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেন।
র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৭ ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুরে মালেশিয়া প্রবাসীর স্ত্রী বাড়িতে গোসল করছিলেন। এই সময় গোপনে তার গোসলের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়৷ এ ঘটনায় ৯ ডিসেম্বর ওই নারী র্যাব বগুড়া কার্যালয়ে একটি অভিযোগ জানায়৷ পরে গাবতলী থেকে মমিন ও রুস্তমকে গ্রেপ্তার করা হয়৷
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুজনকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের গাবতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কেএইচ