দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শোকজের জবাব দিয়ে হাত জড়াজড়ি করে হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে আসলেন তারা দুজন। পেশায় দুজনেই আইনজীবী। বাড়িও একই উপজেলা ধামইরহাটে। দীর্ঘদিনের সখ্যতার প্রকাশ। হলোইবা রজনীতি ভিন্ন দলের ভিন্ন আদর্শের। তাতে কী। সামাজিক সম্পর্ক যে রাজনীতি করতে এসে বিলীন হয়ে যায় না তার প্রকাশ ছিল দুজনের মধ্যে। তাদের এই আন্তরিক মুহূর্তের ছবি ধরা পরে ক্যামেরায়।
নওগাঁ আদালতে হাজির হয়ে নির্বাচনি আচরণবিধি ভঙের বিষয়ে জবাব দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান সরকার। একই সময় জবাব দিতে এসেছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন। তারা দুজনেই নওগাঁ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার (১০ ডিসেম্বর) আদালত নির্ধারিত সময় দুপুর ১২টায় আসেন দুই প্রার্থী। এ সময় আদালতের কাছে নিজ নিজ অভিযোগের বিষয়ে লিখিত জবাব দেন তারা। তবে আদালত থেকে বের হয়ে এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার।
জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন সাংবাদিকদের জানান, তার নির্বাচনি এলাকায় বেশ কিছু রঙিন বিলবোর্ডের কারণে তাকে শোকজ করা হয়েছিলো।
গত ৫ ডিসেম্বর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থীকে শোকজ করে কারণ দর্শানোর নির্দেশ দেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহসান হাবিব।
জেবি