দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার অন্যতম আসামি মো. ওমরকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. ওমর সদর উপজেলার এওজবালিয়া গ্রামের মো. জাহাঙ্গীর ছেলে।
রোববার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোর্শেদ।
শনিবার (৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত মুকুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন।
গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের ব্যবসায় নিহত মুকুল বাধা দেওয়ায় আসামিদের ক্ষোভ সৃষ্টি হয়। গত ১ অক্টোবর সকালে এজাহারনামীয় আসামি কামাল মুকুলকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়।
পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের ওপর হামলা করে কুপিয়ে গুরুতর জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মুকুল। হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জেবি