দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচিত পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী নির্বাচিত জয়ীতাদের ক্রেস্ট ও সম্মাননা দেন।
জেলাপর্যায়ে সংবর্ধিত জয়িতারা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ার গুলশান আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় কালিয়া উপজেলার হেনা পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লোহাগড়া উপজেলার ইতি মাহমুদ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কালিয়া উপজেলার কানিজ ফাতেমা এবং সফল জননী কালিয়া উপজেলার আঞ্জুমান আরা।
‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শারমিন আক্তার প্রমুখ।
জেবি