দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বাজারে হঠাৎ করেছে বেড়েছে পেঁয়াজের দাম। ১১০ টাকার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৭০ টাকা। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভোলায় দুই আড়তদারকে ২০ হাজার টাকা এবং তিন খুচরা বিক্রেতাকে পাঁচ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ জরিমানা করেন। এ সময় ভোক্তা অধিকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অভিযান চলাকালে ব্যবসায়ীদের ক্রয়মূল্য দরে পেঁয়াজ বিক্রির নির্দেশ দিলে আড়তদাররা তা বিক্রি শুরু করেন। এতে পেঁয়াজ কিনতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন ক্রেতারা। মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি দোকানের পেঁয়াজ বিক্রি শেষ হয়ে যায়।
তবে ভোলার কাঁচাবাজারে এখনও কিছু কিছু দোকানে চড়া মূল্যে পেঁয়াজ বিক্রি করছেন বিক্রেতারা। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল কাসান বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। কেউ যদি উচ্চমূল্যে পেঁয়াজ বা অন্য পণ্য বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি