দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ চারজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
অন্যরা হলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল।
নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী এ শোকজ করেন।
তাদের রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, প্রার্থী নিজে এবং তার পক্ষে অভিযুক্তরা গত ৪ ও ৬ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি আচরণবিধি ভেঙে নির্বাচনি প্রচারণা চালায়। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে তলব করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
জেবি