দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়া উপজেলায় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সিংড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রউফকে দুই হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মোহাম্মদ আলী ফল ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুয়ায়ী দাম বেশি রাখায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৩-৪ দিন আগে নাটোরের বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছিল। হঠাৎ করেই পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠে।
শুক্রবার নাটোর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা দরে। অথচ আজ শনিবার সকাল থেকে এই দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা দরে।
জেবি