দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জহির মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে জহিরকে গ্রেপ্তার করা হয়। তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জহির মিয়া লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রওশন চৌকিদার বাড়ির মো. শফিউল্লা মিস্ত্রীর ছেলে।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ শনিবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মো. জহির মিয়া পেশায় একজন গাড়িচালক। গাড়ি চালনার পাশাপাশি সে তার গাড়িতে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতো। ২০১৩ সালে গাড়িতে করে ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে গোপালগঞ্জ নিয়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জহির মিয়ার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত আসামি জহির মিয়ার অবস্থান শনাক্ত করে ঢাকার ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।
জেবি