দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মা-মেয়ে। এই ঘটনায় আহত হয়েছে শ্যামল (১৩) নামে আরেক ছেলে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এই ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষ্মী রানী (২১)।
স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, দিনেশের ছেলে শ্যামল রাত ৯ টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। সেখানে গিয়ে টিউবওয়েল ঘেরা টিনের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেয় শ্যামল। চিৎকার শুনে শ্যামলের মা অঞ্জলী রানী দৌঁড়ে তার ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও বিদ্যুতায়িত হন। এমন সময় অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষ্মী রানীও তাকে বাঁচাতে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ছেলে শ্যামল। পরে স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জেবি