দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলপুরে গভীর রাতে বাস উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে ফুলপুর-শেরপুর সড়কের ইমাদপুর নামে স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
নিহত রফিকুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আবু সায়িদের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী একটি বাস ইমাদপুর নামক স্থানে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এই ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। পরে স্থানীয়রা টের পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেবি