দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির ৪৩ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন, হালুয়াঘাট পূর্ব বাজারের প্রয়াত রেজাউল করিমের ছেলে ইরফান আলী সুজন ও প্রয়াত আইন উদ্দিনের ছেলে আল আমিন।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হালুয়াঘাট পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পাকা রাস্তায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা করে আসামিরা। হামলায় গাড়ি ভাঙচুর ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছোট দুটি পেট্রলবোমা, গাড়ির কাঁচ ভাঙা ১৫টি টুকরোসহ আরও অনেক দ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ বাকিদের অজ্ঞাতনামা আসামি করে পুলিশ মামলা করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, নাশকতার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
জেবি