দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদে চারটি বস্তায় ভরা ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, বুধবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনসংলগ্ন গাবুরা ৯ নম্বর সোরা ক্লোজারের কাছ থেকে বস্তাভর্তি হরিণের মাংস উদ্ধারের সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীর দল পালিয়ে যায়। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
এসিএফ ইকবাল হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যহত আছে।
১ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে মরাগাং টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।
জেবি