দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে লুট হওয়া স্বর্ণ উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশসহ পাঁচজন। বুধবার (৬ ডিসেম্বর) রাতে গাজীপুরের পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন পরিদর্শক কামাল হোসেন, এসআই গোপাল চন্দ্র, এএসআই এনায়েত হোসেন, কনস্টেবল জাহিদ।
তারা রংপুরের পীরগঞ্জে থানায় কর্মরত। রংপুরের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনায় মালামাল উদ্ধার করতে কালিয়াকৈরে যান তারা।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে দিঘির পাড় এলাকায় লুট হওয়া মালামাল উদ্ধার করতে যায় রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ। খোঁজাখুঁজির পর ওই এলাকার মায়ের দোয়া জুয়েলার্সে লুট হওয়া মালামালের সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালাতে গেলে দোকানের মালিক ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় মামলার বাদীসহ চার পুলিশ সদস্য আহত হন।
এ সময় পুলিশের কাছে থাকা ২০ রাউন্ড কার্তুজের গুলি ছিনিয়ে নেয় হামলাকারীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। হারানো গুলি উদ্ধারের জন্য অভিযান চলছে।
জেবি