দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগ উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাদরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার (২) উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী আনোয়ারুল আজিম সোহেলের মেয়ে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাইসা ঘরের বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা। কোথাও না পেয়ে ঘরের পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি।
জেবি