দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় লুৎফর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের প্রাইম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর নীলফামারী জেলার নিউ বাবুপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে বালুভর্তি একটি ট্রাক দ্রুতগতিতে বদরগঞ্জের দিক থেকে বদরগঞ্জ-রংপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চাকার সঙ্গে পিষ্ট হয় মোটরসাইকেল চালক লুৎফর।
ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লুৎফরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জানান, পালিয়ে যাওয়া ট্রাকটি ও চালককে ধরতে পুলিশ কাজ করছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেবি