দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার শরিফের পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এখনও ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার আনুমানিক বয়স ৩৯ থেকে ৪০ বছর। তার পরনে সোয়েটার ও ফুলপ্যান্ট ছিলো। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পরিচয় না পাওয়া গেলে তাকে সরকারি কবরস্থানে দাফন করা হবে।
জেবি