দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের সংসদীয় ১১টি আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছিলেন ১০৭ জন প্রার্থী। এর মধ্যে গত দুই দিন যাচাই-বাছাই শেষে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে প্রশাসন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র পদে একাধিক হেভিওয়েট প্রার্থীও রয়েছেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে অধ্যক্ষ এ.কে.এম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান ও সেলিমা বেগম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী বাবুল আহমেদ, আবুল মনসুর, মো. হাবিবুর রহমান খান ও মুক্তিজোটের মো. বাদশা দেওয়ান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র মো. খিজির হায়াত খান, কানিজ ফাতেমা ও একেএম ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) স্বতন্ত্র প্রার্থী কায়সার আহমদ ও মোহাম্মদ আবুল হোসেন এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আ. রহমান ফকির, তরিকত ফেডারেশন মো. কায়কোবাদ হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির এবিএম জিয়া উদ্দিন।
জেবি