দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু ও নুর ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের উপদেষ্টা মো. লতিফুর রহমান, মিজানুর রহমান (জাকের পার্টি) ও মো. মাহবুবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংক বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেবি