দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুর উপজেলার চক-গৌরী এলাকায় আব্দুর রহমান নামের এক ব্যক্তির ধানের চাতাল থেকে লাইলী বেগম (৪৮) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার পার-এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, থানার খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে। লাইলী ও তার স্বামী চকগৌরী এলাকার আব্দুর রহমানের ধানের চাতালে কাজ করত। রাতের কোনো এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে বটি দিয়ে লাইলীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আমজাদ হোসেন। চাতালের অন্যান্য শ্রমিকরা তার মরদেহ দেখতে পেলে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল ) জয়ব্রত পাল বলেন, নিহত লাইলী বেগমের স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। গলা কেটে রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে তার স্বামীই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
জেবি/এম