দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাইয়ের দ্বিতীয় দিনে রোববার (৩ ডিসেম্বর) এসব মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান।
বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
এর আগে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। ভোলার চারটি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে সদর আসন থেকে ৪ জন, ভোলা-২ থেকে ৬ জন, ভোলা-৩ থেকে ৫ জন ও ভোলা-৪ থেকে ৫ জন প্রার্থী রয়েছেন।
এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, দুটি অবৈধ এবং একটির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেবি