দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রোজিম আলি (৪০)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে।
উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাতে রোজিমসহ ৫-৬ জন গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নওগাঁ-১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক বলেন, মৃত্যুর বিষয়ে বিএসিএফ কোনো তথ্য না দিলেও মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেন।
জেবি