দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ী মিঠু মিয়ার বাড়ির ছাদ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
মিঠু মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে ছাদে গেলে একটি ব্যাগে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পাই। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা বোমা সদৃশ বস্তুটি থানায় নিয়ে যান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বা বোমা সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়েছে। এটি বোমা, নাকি অন্য কিছু, বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
জেবি