দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ঘোষিত রোববার (৩ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এক দফা দাবি আদায়ে শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এ মশাল মিছিল বের করে।
জেলা ছাত্রদলের নেতা জুয়েল পাটোয়ারি ও জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা অংশ নেয়।
নেতাকর্মীরা এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ মশাল মিছিল সড়কের ওই এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।
জেবি