দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রী ফল্লাত (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের কারখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জিপিএইচ ইস্পাত রোলিং মিলসে কাজ করার সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হঠাৎ লোহার আঘাতে গুরুতর আহত হন ফল্লাত। এ সময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জিপিএইচ ইস্পাতে আঘাতপ্রাপ্ত হওয়া একজন শ্রমিক নিহত হয়েছেন। এখন নাম-ঠিকানা জানাতে পারিনি।
এ বিষয়ে চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন, জিপিএইচ ইস্পাতের এইচআর ম্যানেজার হাসান রিয়াদ আমাদের জানিয়েছেন যে একজন শ্রমিক আহত হয়ে মারা গেছেন৷ আমাদের পরিদর্শক কারখানাটি পরিদর্শন করবেন৷ পরিদর্শন শেষে বিস্তারিত জানতে পারবো।
এ বিষয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বিস্ময় প্রকাশ করে বলেন, কি বলেন? কখন? খবরটি আমি এখনো পায়নি। আমি বাইরে এজন্য হয়তো পাইনি। খবর নিয়ে আপনাকে জানাতে পারব।
জেবি