• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ

নতুন জামাই খাবে ‘আস্ত গরুর সাগরনা’

বিল্লাল হোসাইন, নারায়ণগঞ্জ
  ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিয়ে বাড়িতে বরের জন্য কনেপক্ষের খাসি-মুরগী দিয়ে সাগরানার বিশেষ আয়োজন বহুকাল থেকেই। তবে এবার ভিন্ন এক আয়োজনের দেখা মিলেছে নারায়ণগঞ্জে। বন্দর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে নতুন জামাইয়ের জন্য তৈরি করা হয় ‘আস্ত গরু সাগরনা’। দেড় লাখ টাকার ১০০ কেজি ওজনের গরুটিকে বারবিকিউ করে বরের জন্য সাজানো হয় সাগরনা করে। সঙ্গে ছিলো পোলাও, কোর্মা, রেজেলা, মুরগীর রোস্ট, মুরগীর ফ্রাইসহ নানা মুখরোচক খাবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিয়ে অনুষ্ঠানে বরকে চমক দিতে এমন আয়োজন একদিকে যেমনি অনুষ্ঠানে আগত অতিথিদের নজর কেড়েছে তেমনি এলাকায় হৈ চৈ ফেলেছে। ওই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীও।

অনুষ্ঠানে যাওয়া অতিথিদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দরের বাসিন্দা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মাহাবুব হাসান ডিউক তার কন্যার বিয়ে উপলক্ষে এমন ব্যতিক্রম আয়োজন করেন। তিন কন্যার মধ্যে তার বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন কয়েক হাজার আত্মীয়-স্বজনকে। বিয়ের আসা অতিথি হল রুমে গিয়ে প্রথমেই ছুটে যান আস্ত গরুর সাগরানা দিকে। সেলফি আর ছবি তুলেই সময় পার করেন অনেকে।

কনের বাড়ির এই বিশেষ আয়োজন দেখতে উপস্থিত হন আরও অনেকে। উৎসর্গীকৃত আস্ত গরুর সাগরানা’র সাজানো প্লেট দেখে অবাক হয়েছেন বর ও তাদের আত্মীয় স্বজনরাও। এছাড়া আস্ত গরুর সাগরানার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করছে। আস্ত গরুর সাগরনা একদিকে যেমনি সবার নজর কেরেছে অন্য নারায়ণগঞ্জের অতিথিপরায়নের এ বিশেষ আয়োজন ফুটে উঠেছে। বড়কে বিশেষ উপহার দিতে নারায়ণগঞ্জে এমন আয়োজন এই প্রথমই।

কনের দাদার শখ পূরণে বাবার এমন আয়োজন বলে জানানো হয়। কনের বাবা মাহাবুব হাসান ডিউক জানান, তার বাবা (কনের দাদা) বেঁচে থাকতে শখ করেছিলেন তার নাতনির বিয়েতে জামাইকে আস্ত গরুর সাগরানা খাওয়াবে। আর সেই স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন করা হয়েছে। কনের ছোট দুই বোনের বিয়েতে এমন আয়োজন থাকবে বলেও জানান তিনি।

‘আস্ত গরুর সাগরনা’ তৈরির কারিগর নারায়ণগঞ্জের জামাল বাবুর্চি ও সিটু বাবুর্চি। তারা প্রায় ২০ জন সহযোগিকে নিয়ে দুই দিন ধরে বিয়েতে নানা ধরনের খাবার প্রস্তুত করেন।

জামাল বাবুর্চি জানান, ১০০ কেজির আস্ত গরুর এ বিশেষ খাবার রান্না করে বেশ প্রশংসা পাচ্ছেন তারা। এর আগে ২০২২ সালে আরেকটি বিয়েতে তারা এমনই একটি আস্ত গরুর সাগরনা প্রস্তুত করেছিলেন।

আরও পড়ুন

প্রেমের টানে সাইপ্রাসের তরুণী আশুলিয়ায়

আস্ত গরুর কারিগর সিটু বাবুর্চি বলেন, সাগরনা’ তৈরিতে তাদের পারদর্শী একটি দল কাজ করে থাকেন। গরুকে বারবিকিউ তারপর সবজি দিয়ে সাজানো হয়। কারণ অনুষ্ঠানে আনা অতিথি আর বড়ের যেন দেখে মনে হয় গরুটি মাঠে ঘাস খাচ্ছে। দেশে যেকোনো জায়গায় বিয়েতে এমন সার্ভিস দিতে পারবেন বলে জানান তিনি।

এদিকে বিয়ে বাড়িতে বরের জন্য এমন চমক ভুলবেন না অনেকেই। নারায়ণগঞ্জের এমন আয়োজন সকলের নজড় কাড়বে এমনটাই প্রত্যাশা অতিথিদের।

জেবি

  • বিয়ে
  • সাগরানা
  • সারাদেশ
  • বাসিন্দা
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।