দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর বাণী ‘এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না’ এ কথায় উদ্বুদ্ধ হয়ে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুড়িকাহনীয় ইউপি ভবন চত্বরে পতিত ৫ শতক জমিতে সবজি চাষ করেছেন ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন।
গত এক বছর যাবত এ সবজি বাগানে বিভিন্ন মৌসুমের নানা রকমের সবজি চাষ করে আসছেন। বর্তমানের শীতকালীন সবজির মধ্যে মূলা, কফি, দেশি লাউ, বিলাতি লাউ, শিম, বেগুন, ডাটা, ঢেঁরস, কাঁচামরিচ, লেবুসহ আরও অনেক সবজি চাষ করা হয়েছে। এছাড়াও এ বাগানে সবজির পাশাপাশি রয়েছে ভুট্টা, আম, কাঁঠাল, মাল্টা, পেয়ারা, জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির ফল গাছ।
এসব সবজি ও ফল গাছ সার্বক্ষণিক স্থানীয় দুজন লেবার কর্মরত রয়েছে। তারা এসব সবজি ও ফল নিজেদের চাহিদা মিটিয়ে ইউপি চেয়ারময়ান এবং স্থানীয় অনেক গ্রামবাসী খেয়ে থাকেন। সেইসঙ্গে অনেক সময় এসব সবজি ও ফল বিক্রি করে বাগানের ব্যয়ের কাজে ব্যবহার করা হয় বলে জানায় ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন।
তিনি আরও জানায়, আমার পরিষদের ২০ শতক জমিটি আমারই দান করা। তাই এ পরিষদের প্রতি আমার আলাদা দরদ রয়েছে। ইতোপূর্বে আমি যখন চেয়ারম্যান ছিলাম না তখনও এ পরিষদের বিষয়ে আমার নানা সহযোগিতা ছিল। এবার নির্বাচিত হওয়ার পর পরিষদের বাউন্ডারিসহ গেইট নির্মাণ করা হয়েছে। এছাড়া চত্বরের এই ৫ শতক জমি বছর জুড়ে পড়ে থাকে। তাই গত বছর থেকে এখানে সবজি চাষ এবং বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। আগামীতে পরিষদ ভবনটি আরও সাজানোর পরিকল্পনা রয়েছে।
জেবি