দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোণার মদনে কৃষক সেজে দুই বছরের সাজাপ্রাপ্ত সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তলার হাওয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সানোয়ার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
জানা গেছে, ২০২২ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মদন উপজেলার ধুবাওয়ালা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাজহারুলের সঙ্গে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে সানোয়ারের বাগবিতণ্ডা হয়। এরই জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় ইয়াকুব আলী বাদী হয়ে মদন থানা একটি মামলা দায়ের করেন। ওই মামলা গত নভেম্বর মাসে মাজহারুলকে দুই বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করে আদেশ দেন আদালত। শুক্রবার আছরের পর মদন থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান কৃষক সেজে উপজেলার তলার হাওর থেকে তাকে গ্রেপ্তার করেন।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ধুবাওয়ালা গ্রামের সানোয়ার হোসেন নামে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।
এম