দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: মো: তৌহিদুজ্জামান তুহিন।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে মাগুরা ইউনিয়নের জয়রামপুর মোড়, কায়েমকোলা বাজার, মোহাম্মদপুর মোড়, অমৃতবাজার মাগুরা বাজার, মিশ্রিদেয়ারা বাজারে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান।
এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা ইউনিয়নের ঘোড়দাহ গ্রামে হযরত শাহ জল্লি জালালীয়া আল সিসতীয়া পীরের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ঝিকরগাছা পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
জেবি