দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, এই নির্বাচনে নিরপেক্ষ ভোট হবে। কেউ যেন কোনো জাল জালিয়াতি করে ভোট দিতে না পারে। আমরা চাই জনগণ নিজের ভোট নিজে দেবে। একটা ভোটও অবৈধভাবে যেন কেউ না দিতে পারে। এজন্য সবাই আমরা পাহারা দেব। তবে সবাইকে নৌকা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চয়েস করে আবুল কালাম আজাদকে পাঠিয়েছেন। সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ হলো হীরার টুকরা। উনি নির্বাচিত হলে উনার উন্নয়ম কর্মকাণ্ডে অন্য এমপিরাও চ্যালেঞ্জের মুখে পড়বেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল।
এ সময় জেলা, উপজেলা ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি