দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর মাঝিপাড়া সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দিদারুল আলম (৪২)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাজেকের উদয়পুর এলাকায় একটি মালবাহী ট্রাক থেকে পড়ে শ্রমিক দিদারুল গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেবি