দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার এক বিএনপি নেতা কাশিমপুর কারাগারে মারা গেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ থাকা আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামের এই বিএনপি নেতার মৃত্যু হয়।
আসাদুজ্জামান হিরা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেন আসাদুজ্জামান। বিকেলে ট্রেন যোগে শ্রীপুর রেলস্টেশনে এসে নামলে পুলিশ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিষ্ফোরক মামলা দিলে আদালত তাকে কারাগারে পাঠান।
এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কারাগারে বুকে ব্যথা অনুভব করেন হিরা। পরে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শ্রীপুর থানার নাশকতা ও ভাঙচুর মামলার আসামি ছিলেন।
এও