দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৮ জন। এর মধ্যে ফেনী-১ আসনে ১৪, ফেনী-২ আসনে ১০ ও ফেনী-৩ আসনে ১৪ জন।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া)
আওয়ামী লীগের আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাসদের শিরিন আখতার, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল পাটোয়ারী, জাকের পার্টির রহিম উল্যাহ ভূইয়া, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সাজু, বাংলাদেশ কংগ্রেসের আনোয়ার কামরান মোর্শেদ, মো. আলমগীর আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী মো. নুরুল আলম, স্বতন্ত্র আবদুর রউফ, মিজানুল হক, তাজুল ইসলাম মজুমদার, ফখরুল ইসলাম মজুমদার ও আবুল হাশেম। ফেনী-২ (সদর)
এখানে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন সবুজ, জাকের পার্টির নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম, খেলাফত আন্দোলনের আবুল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ, স্বতন্ত্র মো. নুরুল ইসলাম ভূইয়া ও আনোয়ারুল করিম ফারুক।
ফেনী-৩ (দাগনভূঞা, সোনাগাজী)
এ আসেন জাতীয় পার্টির লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের (পিডিএফ) আজিম উদ্দিন আহমেদ, জাকের পার্টির আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাসের, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন, সাংস্কৃতিক মুক্তি জোটের জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র ইসতিয়াক আহমেদ সৈকত, আবুল কাশেম আজাদ, জেড এম কামরুল আনাম, রহিম উল্যাহ, পারভীন আক্তার ও আনোয়ারুল কবির ( রিন্টু আনোয়ার) ।
ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি