দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোনা জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৫ জন, জাতীয় পার্টির ৫ জন, স্বতন্ত্র ১১ জনসহ অন্যান্য দলের মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে স্বতন্ত্র হিসেবে ৫টি আসনে ১১ জন নির্বাচনে লড়বেন নৌকার বিপক্ষে। এরা সবাই দলীয় মনোনয়ন না পেয়ে নিবার্চনে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে জেলার ৫টি আসনের আওয়ামী লীগসহ অন্যান্য দলের মোট ৩৭ প্রার্থী তাদের মনোনয়রপত্র জেলা রিটার্নিং ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ রুহী ছাড়াও জাতীয় পার্টি থেকে গোলাম রব্বানী, জাকের পার্টির ছামের উদ্দিন, বাংলাদেশে সাংস্কৃতিক জোটের প্রার্থী আহমদ শফি, স্বতন্ত্র হিসেবে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, আফতাব উদ্দিনসহ মোট পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ছাড়াও জাতীয় পার্টির থেকে মোছা. রহিমা আক্তার, জাকের পার্টির মানিক চন্দ্র সরকার, পিপলস পার্টির মো. আমজাদ হোসেন ঠাকুর, ইসলামি ঐক্যজোটের মো. ইলিয়াস, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এবিএম রফিকুল হক তালুকদার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আজহারুল ইসলাম খান, স্বতন্ত্র হিসেবে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ও সুব্রত চন্দ্র সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল ছাড়াও জাতীয় পার্টি থেকে জসীম উদ্দিন ভূঁইয়া, জাকের পার্টির মো. সুরুজ আলী, পিপলস পার্টির মো. আসাদুজ্জামান খান, ইসলামি ঐক্যজোটের মো. এহতেসাম সারওয়ার, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান, কৃষক শ্রমীক লীগের প্রার্থী রিগ্যান আহমেদ, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক সংসদ সদস্য মনজুর কাদের কৌরাইশী, মো. আব্দুল মতিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়াও জাতীয় পার্টির থেকে লিয়াকত আলী খান, জাসদের মো. মুশফিকুর রহমান, স্বতন্ত্র হিসেবে শফি আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেন ছাড়াও জাতীয় পার্টির থেকে ওয়াহিদুজ্জামান আজাদ, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী মো. শামীম মিয়া, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহহাব হামিদী, স্বতন্ত্র মো. আনোয়ার হোসেন, মো. মিজবাহুজ্জামান, মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেবি