• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • নড়িয়া

নড়িয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

দেশ টিভি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলীর ছেলে ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী। এছাড়া একই আসনে বিভিন্ন দলের ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে নড়িয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সংঘর্ষে দুপক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাজেদা শওকত হাসপাতাল ও শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে।

হামলার বিষয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, মনোনয়নপত্র জমা দিয়ে সমর্থকদের নিয়ে আমি নড়িয়ায় আসি। রাত সাড়ে ৯টার দিকে নড়িয়া বাজারে আমার সমর্থকদের ওপর নৌকা প্রার্থীর সমর্থক মোস্তফা শিকদার এবং সুমন শিকদারের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় আমার সমর্থক কনক লস্কর, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তপন ছৈয়াল ও সুমন মোড়ল আহত হয়েছেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। আমি এ ঘটনায় মামলা করব।

এ বিষয়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকরা ক্যাবল ব্যবসার বিরোধ নিয়ে রাতে বাজারে উত্তেজনা সৃষ্টি করেছিল। ওই সময় তারা আমাদের সমর্থকদের ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খালেদ সমর্থকদের হামলায় আমাদের কর্মী সোহেল আহত হয়েছে। পরে খালেদ শওকত আলী নড়িয়া বাজারে এসে আমাদের সমর্থকদের গালাগালি শুরু করে। তার সমর্থকরা অনেক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

এ বিষয়ে এনামুল হক শামীম বলেন, খালেদ শওকতের লোকজন ক্যাবল ব্যবসার বিরোধ নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ায় জড়িয়েছেন। আমি ঘটনাটি জানার পর পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। উভয়পক্ষই থানায় অভিযোগ করবে বলে জানিয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

জেবি

  • নড়িয়া
  • সংঘর্ষ
  • সারাদেশ
  • বিস্ফোরণ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।