দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হাসানপুর গ্রাম থেকে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি জাকির (৪৩) সোনাইমুড়ী উপজেলার হাসানপুর গ্রামের রফিক উল্যার ছেলে। সে ৪টি হত্যা ও ৩টি অস্ত্র মামলাসহ মোট ১৫টি মামলার আসামি। আসামির বিরুদ্ধে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা রয়েছে।
এই তথ্য নিশ্চিত করে র্যাব—১১ এর সিপিসি—৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার জাকির মারামারি, দাঙ্গা—হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। র্যাবের সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে রাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
জেবি