দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই জেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৫০-৬০ জন ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার ছিল ছাত্রীদের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান অসুখের নাম বলতে না পারলেও তিনি যাদেরকে চিকিৎসা দিয়েছেন তারা ভালো আছে বলে জানিয়েছেন। অসুস্থদের মধ্যে ৩৭ জনকে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা বলেন, ৪০-৫০জন শিক্ষার্থী শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে ওঠবে বলে তিনি মন্তব্য করেন।
জেবি