দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের ও হরতাল সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে জয়পুরহাট সদর রোডে বাজলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমতলী এলাকায় গিয়ে শেষ করা দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুশফিকুর আলম বুলু, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজ, বিএনপি নেতা কাজী আসলাম ও ফজলে বিন রয়েলসহ শাহান, নয়ন, জনি, সাজগর দলটির নেতাকর্মীরা।
জেবি