দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাতির ঘটনায় ৯ দিনের মধ্যেই ডাকাতি করা মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ১৯ নভেম্বর সিংগাইর থানার গাজিন্দা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করলে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে ডাকাত সরদার সেলিম মিয়াকে সিংগাইর থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে বাকি ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আটকদের আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আটকদের মধ্যে ডাকাত সরদার সেলিম ঢাকা জেলার ধামরাই থানার চৌঠাইল গ্রামের হেলাল মিয়ার ছেলে।
জেবি