দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বাইল্যাছড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে একাধিক গাড়ি পোড়ানোর মামলায় এজাহারভুক্ত আসামি মো. বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) তাকে আদালতে হাজির করা হবে।
জেবি