দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে সরকারি চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে গুইমারার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-এইচ এম বিজয়, আব্দুল আজিজ, মুক্তার আলী মুসল্লি, মো. সাইদুল ইসলাম ও বাবুল খাঁ। তারা সবাই বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররা ২৬ নভেম্বর দিনগত রাতে গুইমারার হাফছড়িতে সরকারি চালবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
জেবি