দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহিদ হাসান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় অপর এক শিক্ষার্থী ঈমন আলী আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান লালপুর উপজেলার শোভ গ্রামের কামাল হোসেনের ছেলে। আহত ঈমন আলী একই গ্রামের সুজন আলীর ছেলে। তারা দুই বন্ধু বাগাতিপাড়া বিএম কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ও নিহতের সহপাঠীরা বলেন, জাহিদ হাসান ও ঈমন আলী একটি মোটরসাইকেলে এবং অপর একটি মোটরসাইকেলে আরও দুই বন্ধু কলেজ থেকে তাদের নিজ বাড়িতে ফিরছিলেন।
এ সময় জাহিদ হাসান তার বাইকটি অতিরিক্ত গতিতে চালাতে শুরু করে। মোটরসাইকেলটি মুরাদপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে তারা অনেক দূরে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান মারা যান। ঈমন আলী গুরুতর আহত হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে ঈমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে জাহিদ হাসানের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
জেবি