দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় শয়নকক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার মখরপুর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় আকাশ। এরপর সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় আকাশকে দেখতে পায়।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেবি